সাধারণ জিজ্ঞাসা
আপনার জানা প্রয়োজন এমন সাধারণ প্রশ্ন ও তাদের সহজবোধ্য উত্তরসমূহ
আপনার জানা প্রয়োজন এমন সাধারণ প্রশ্ন ও তাদের সহজবোধ্য উত্তরসমূহ
১। কোন কোন পদ্ধতিতে সমাধান অ্যাকাউন্ট খোলা যায়?
নতুন gpay অ্যাকাউন্ট খোলা একদম সহজ! বর্তমানে সকল গ্রামীনফোন , রবি ,এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক অপারেটরের গ্রাহকগণ নিজের ফোনে, প্লে স্টোর থেকে gpay অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকেই ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন নিচের ধাপগুলো অনুসরণ করে।
gpay অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে যা লাগবে-
১। স্মার্টফোন
২। জাতীয় পরিচয়পত্রের মূল কপি
অ্যাকাউন্ট খোলা পদ্ধতি:
১। gpay অ্যাপে গিয়ে লগইন/রেজিস্টার-এ ট্যাপ করুন।
২। অপারেটর বেছে নিয়ে আপনার মোবাইল নাম্বারটি দিন।
৩। মোবাইল নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড দিয়ে পরের ধাপে যান।
৪। শর্তাবলি পড়ে সম্মতি দিয়ে সামনে এগিয়ে যান।
৫। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশের ছবি তুলুন।
৬। প্রয়োজনীয় তথ্য চেক করে এগিয়ে যান।
৭। ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিজের চেহারার ছবি তুলুন।
৮। এবার তথ্য সাবমিট করে এগিয়ে যান।
৯। রেজিস্ট্রেশন সফল হলে আপনার রেজিস্টার্ড নাম্বারে ৪ সংখ্যার একটি ওটিপি এসএমএস পাবেন। এই ওটিপি দিয়ে লগ ইন করে একটি ৪ সংখ্যার পিন সেট করে নিবেন। (ওটিপি ও পিন কারও সাথে শেয়ার করবেন না)
১০। ভেরিফিকেশনের কনফার্মেশন এসএমএস-এর জন্য অপেক্ষা করুন। এই তথ্য যাচাই করতে gpay-এর সর্বোচ্চ ২-৩ কর্মদিবস সময় লাগতে পারে।
১১। এবার gpay অ্যাপে লগইন করুন।(* আপনার পিন নাম্বারটি সবসময় গোপন রাখুন)
২। gpay অ্যাকাউন্ট এর ধরণ কি কি?
১) গ্রাহক অ্যাকাউন্ট
২) মার্চেন্ট অ্যাকাউন্ট
৩) পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট
৩। gpay অ্যাকাউন্টে লেনদেনের সীমা কেমন (দৈনিক/ মাসিক)?
gpay অ্যাপে লগইন করুন এবং প্রোফাইল সেকশনে গিয়ে “Settings” অপশনে ক্লিক করুন। এরপর “Limit” অপশনে প্রবেশ করলে সার্ভিস অনুযায়ী দৈনিক ও মাসিক লেনদেনের সীমা (limit) দেখতে পারবেন।
* উল্লেখ্যযে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী লেনদেনের সীমা পরিবর্তনশীল।
৪। gpay অ্যাকাউন্টের সেবাসমূহ কি কি?
gpay এর সেবাসমূহ
৫। gpay অ্যাকাউন্ট খুলতে কি কোনো চার্জ লাগে?
না, কোনো খরচ ছাড়াই ফ্রি তে gpay অ্যাকাউন্ট খুলুন।
৬ । আমি কি আমার জন্ম সনদ বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে gpay অ্যাকাউন্ট খুলতে পারি?
না, শুধুমাত্র একটি বৈধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অ্যাকাউন্ট দিয়ে gpay অ্যাকাউন্ট খুলতে পারবেন । অন্যান্য কাগজপত্র গ্রহণযোগ্য নয়।
৭। আমি আমার পিন ভুলে গেলে আমার কী করা উচিত?
আপনি যদি আপনার পিন (PIN) ভুলে যান, তবে ১৬৭৮৯ নম্বরে কাস্টমার কেয়ারে কল করুন এবং পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।
৮ । আমি একাধিকবার ভুল পিন দিলে কী হবে?
৩ বার ভুল চেষ্টার পর আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। অ্যাকাউন্ট লক হয়ে গেলে অনুগ্রহ করে কাস্টমার কেয়ারে কল করুন।
৯। আমি যদি ওটিপি না পাই তাহলে আমার কী করা উচিত?
যে কোনো প্রয়োজনে আপনি আমাদের gpay হেল্পলাইন ১৬৭৮৯ এ যোগাযোগ করে সাহায্য নিতে পারেন।
হেল্পলাইন নম্বর: ১৬৭৮৯
ই-মেইল- support@gpay.com.bd
অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/shamadhan
১০। gpay অ্যাকাউন খোলা পরে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত?
সচেতনতাই সতর্কতা অবলম্বন এর সর্বপ্রথম ও সর্বোত্তম হাতিয়ার। তাই টাকা নিরাপদ রাখার উদ্দেশ্যে নিচের নিয়ম গুলো মেনে চলুন: